মুক্তাগাছায় জন্মনিবন্ধন করলেই মিলছে পুরস্কার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মুক্তাগাছায় জন্মনিবন্ধন করলেই মিলছে পুরস্কার

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
মুক্তাগাছায় জন্মনিবন্ধন করলেই মিলছে পুরস্কার
মুক্তাগাছায় জন্মনিবন্ধন করলেই মিলছে পুরস্কার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের মুক্তাগাছার দুল্লা ইউপিতে
জন্মনিবন্ধনে অভিভাবকদের উৎসাহিত করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিষদের প্রশাসক উপজেলা আইসিটি কর্মকর্তা মানজুর আহম্মেদ এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হ..

উপজেলা প্রশাসন জানায়,শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলে কোনো ধরনের ফি লাগে না। তবে অনেক অভিভাবক বিষয়টি জানেন না কিংবা নানা কারণে সময়মতো জন্মনিবন্ধন করতে পারেন না। জন্মনিবন্ধন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জন্মের পরপরই শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করতে শুভেচ্ছা উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদের জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন সম্পন্ন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাষনিক কর্মকর্তা মেহেদী হাসান জানান,অভিভাবকদের উৎসাহিত করতে ইউএনওর এমন ব্যতিক্রমী উদ্যোগে জন্মনিবন্ধনে দারুণ সাড়া ফেলেছে। গত এক সপ্তাহে ইতিমধ্যে রেকর্ডসংখ‍্যক জন্মনিবন্ধন হয়েছে।

এ প্রসঙ্গে দুল্লা ইউনিয়নের প্রশাসক মানজুর আহম্মেদ জানান,নাগরিক অধিকার থেকে বঞ্চিত এগিয়ে নিতেই এ ধরনের উদ্যোগ নিয়েছে ইউএনও। ফলে সময়মতো জন্মনিবন্ধনের বিষয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়তে শুরু করেছে। পাশাপাশি শিশুরা তাদের প্রাপ্য অধিকার প্রাপ্ত হতে সরকারিভাবে রেজিষ্ট্রারভুক্ত হচ্ছে।

এবিষয়ে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বলেন, শিশুদের নাগরিক অধিকার নিশ্চিত করার অন্যতম পদক্ষেপের একটি জন্মনিবন্ধন। অভিভাবকদের উৎসাহিত করতেই এধরনের উদ‍্যোগ। দুল্লা ইউনিয়ন পরিষদ জন্ম-মৃত্যূ নিবন্ধন কাজের স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ হয়েছে। 

Walang nakitang komento


News Card Generator