মুক্তাগাছায় জন্মনিবন্ধন করলেই মিলছে পুরস্কার | আই নিউজ বিডি

মুক্তাগাছায় জন্মনিবন্ধন করলেই মিলছে পুরস্কার

ময়মনসিংহের মুক্তাগাছায় দুল্লা ইউনিয়নে জন্মনিবন্ধন করলেই ব্যতিক্রমী উদ্যোগ মিলছে পুরস্কার।

জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্মনিবন্ধন করালেই বিনামূল্যে মিলছে সনদপত্র এবং শুভেচ্ছা উপহার হিসেবে থ..
Eidok-এ শেয়ার
মুক্তাগাছায় জন্মনিবন্ধন করলেই মিলছে পুরস্কার
ছবি: সংগৃহীত

জন্মনিবন্ধনে অভিভাবকদের উৎসাহিত করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে 
মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা আইসিটি কর্মকর্তা মানজুর আহম্মেদ এবং ইউপি সচিব মেহেদী হাসান। চলতি বছরের ২৯ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। যা মাসব‍্যাপী চলমান থাকবে। 

উপজেলা প্রশাসন জানায়,শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলে কোনো ধরনের ফি লাগে না। তবে অনেক অভিভাবক বিষয়টি জানেন না কিংবা নানা কারণে সময়মতো জন্মনিবন্ধন করতে পারেন না। জন্মনিবন্ধন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জন্মের পরপরই শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করতে শুভেচ্ছা উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদের জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন সম্পন্ন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দুল্লা ইউনিয়ন পরিষদের সচিব মেহেদী হাসান জানান,অভিভাবকদের উৎসাহিত করতে ইউএনওর এমন ব্যতিক্রমী উদ্যোগে জন্মনিবন্ধনে দারুণ সাড়া ফেলেছে। গত এক সপ্তাহে ইতিমধ্যে রেকর্ডসংখ‍্যক জন্মনিবন্ধন হয়েছে।

এ প্রসঙ্গে দুল্লা ইউনিয়নের প্রশাসক মানজুর আহম্মেদ জানান,নাগরিক অধিকার থেকে বঞ্চিত এগিয়ে নিতেই এ ধরনের উদ্যোগ নিয়েছে ইউএনও। ফলে সময়মতো জন্মনিবন্ধনের বিষয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়তে শুরু করেছে। পাশাপাশি শিশুরা তাদের প্রাপ্য অধিকার প্রাপ্ত হতে সরকারিভাবে রেজিষ্ট্রারভুক্ত হচ্ছে।

এবিষয়ে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বলেন,শিশুদের নাগরিক অধিকার নিশ্চিত করার অন্যতম পদক্ষেপের একটি জন্মনিবন্ধন। অভিভাবকদের উৎসাহিত করতেই এধরনের উদ‍্যোগ। দুল্লা ইউনিয়ন পরিষদ জন্ম-মৃত্যূ নিবন্ধন কাজের স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ হয়েছে। 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 ভিউ চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 ভিউ