২০২৬ সালের বাজেটে মসজিদ ও প্রাসাদ নির্মাণে ৪০০ বিলিয়ন বরাদ্দ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

২০২৬ সালের বাজেটে মসজিদ ও প্রাসাদ নির্মাণে ৪০০ বিলিয়ন বরাদ্দ

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
২০২৬ সালের বাজেটে মসজিদ ও প্রাসাদ নির্মাণে ৪০০ বিলিয়ন বরাদ্দ
২০২৬ সালের বাজেটে মসজিদ ও প্রাসাদ নির্মাণে ৪০০ বিলিয়ন বরাদ্দ
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার ২০২৬ সালের বাজেটে ৭৮টি সরকারি সংস্থা মসজিদ, রাজপ্রাসাদ ও মিলনায়তন নির্মাণে প্রায় ৪০০ বিলিয়ন নাইরা বরাদ্দ করেছে। কেন উন্নয়নমূলক খাতের বাইরে এই বিশাল ব্যয়? বিস্তারিত পড়ুন।

নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকারের প্রায় ৭৮টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা (এমডিএ) ২০২৬ সালের জাতীয় বাজেটে প্রায় ৪০০ বিলিয়ন নাইরা (স্থানীয় মুদ্রা) আলাদা করে রেখেছে সংবাদমাধ্যম 'দ্য পাঞ্চ'-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এই বিপুল অর্থের একটি বড় অংশ খরচ করা হবে স্থানীয় সামাজিক মিলনায়তন, মসজিদ, প্রথাগত রাজাদের প্রাসাদ, গ্রামীণ বাজার এবং বিভিন্ন নাগরিক কেন্দ্র নির্মাণ ও সংস্কারের কাজে

প্রতিবেদনে আরও দেখা গেছে, বরাদ্দকৃত ৪০০ বিলিয়ন নাইরার অর্ধেকেরও বেশি অর্থ নির্ধারণ করা হয়েছে নানা অননউন্নয়নমূলক প্রকল্পের জন্য এর মধ্যে রয়েছে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য খাদ্যশস্য ও মোটরসাইকেল সরবরাহ, স্থানীয় ক্ষুদ্র সঞ্চয় সমিতিতে অর্থায়ন, জাদুঘর ও ছোট স্টেডিয়াম নির্মাণ এমনকি দেশটিতে 'কেকে মারওয়া' নামে পরিচিত থ্রি-হুইলার বা সিএনজি অটোরিকশা বিতরণের জন্যও বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ রাখা হয়েছে

সরকারি অর্থ বরাদ্দের এই অনুসন্ধানে যেসব প্রধান প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে তার মধ্যে রয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, নাইজেরীয় বিমান বাহিনী, এয়ার পাওয়ার সেন্টার অব এক্সিলেন্স এবং নাইজেরিয়ান ডিফেন্স একাডেমি এ ছাড়া কারিগরি সহায়তা সংস্থা (টেকনিক্যাল এইড কর্পস) এবং নাইজেরিয়ার বৈদেশিক মিশনগুলোও এই বরাদ্দের আওতায় রয়েছে

তালিকায় আরও রয়েছে তথ্য ও জাতীয় পরিচিতি বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়, ওওরির ফেডারেল কলেজ অব ল্যান্ড রিসোর্সেস, ইবাদানের ইনস্টিটিউট অব এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এবং মহা হিসাব-নিরীক্ষকের (অডিটর জেনারেল) কার্যালয় পাশাপাশি শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয়, ওশোডির শিল্প গবেষণা ইনস্টিটিউট এবং জাতীয় উৎপাদনশীলতা কেন্দ্রসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই অননউন্নয়নমূলক বাজেট বরাদ্দের সাথে যুক্ত রয়েছে

Không có bình luận nào được tìm thấy


News Card Generator