ফরিদপুর

ফরিদপুরে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
Eidok-এ শেয়ার
ফরিদপুরে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় একটি বকুল ফুলের গাছ এবং একটি কাঞ্চন গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, আরটিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এস. এম. মনিরুজ্জামান, সাংবাদিক মানিক দাস, প্রথম আলো বন্ধু সভার সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক সজীব দত্ত এবং সহ-সভাপতি মানিক কুণ্ডুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এসময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। প্রথম আলো বন্ধু সভার পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির আওতায় ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে প্রায় অর্ধশত ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 17 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 75 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 34 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 33 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ