ফরিদপুরে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফরিদপুরে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
ফরিদপুরে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফরিদপুরে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় একটি বকুল ফুলের গাছ এবং একটি কাঞ্চন গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, আরটিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এস. এম. মনিরুজ্জামান, সাংবাদিক মানিক দাস, প্রথম আলো বন্ধু সভার সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক সজীব দত্ত এবং সহ-সভাপতি মানিক কুণ্ডুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এসময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। প্রথম আলো বন্ধু সভার পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির আওতায় ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে প্রায় অর্ধশত ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator