চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা ...

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের একটি দল সদর মডেল থানাধীন বড় স্টেশন সংলগ্ন মোলহেড ওয়াকওয়ে এলাকায় অভি

যান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. রাজিব হোসেন (২৭)। তিনি মো. কুদ্দুস ফকির ও মর্জিনা বেগমের ছেলে। তার বাড়ি চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড় স্টেশন সংলগ্ন যমুনা রোড (ফকির বাড়ি) এলাকায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় রাজিবের

কাছ থেকে একটি নীল রঙের ছোট পলিপ্যাকেটে রাখা মিথাইল অ্যামফিটামিনযুক্ত ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১ দশমিক ৪ গ্রাম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দা

য়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের পরিদর্শক (খ সার্কেল) মো. আবু রেজা মেহেদী হাসান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator