খুলনায় বাটা'র লুটের জুতা ও লেডিস্ ব্যাগসহ আরও ৫ জন গ্রেপ্তার | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় বাটা'র লুটের জুতা ও লেডিস্ ব্যাগসহ আরও ৫ জন গ্রেপ্তার

****
Eidok पर शेयर करें
খুলনায় বাটা'র লুটের জুতা ও লেডিস্ ব্যাগসহ আরও ৫ জন গ্রেপ্তার
फ़ोटो: संग्रहीत

খুলনা প্রতিনিধিঃ খুলনা নগরীতে বাটার শো রুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাংচুর ও লুটপাটের ঘটনায় বাটার লুটের জুতাসহ আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে।

এসময় আটককৃতদের কাছ থেকে বাটার লুট হওয়া ৩ জোড়া জুতা এবং ১ টি লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বৈশ্বিক হরতালের সমর্থনে গত ৭ এপ্রিল সারাদেশের ন্যায় খুলনা মহানগরীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে দুর্বৃত্তরা নগরীর ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউয়ের কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুমে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং লুটপাট করে। ওই সময় তারা কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক সমাগ্রী এবং বাটা শোরুম ভাংচুর করে ও জুতা লুট করে নিয়ে যায়।


এই ঘটনায় নগরীতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশী অভিযান পরিচালনা করে গতকাল (৮ এপ্রিল) সকাল পর্যন্ত ৩১ জনকে আটক করে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মঙ্গলবার রাতে আরও ৫ জন দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে।


হামলা ও লুটের ঘটনায় জড়িত অন্যান্যদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ ज़िला समाचार শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 36 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ ज़िला समाचार কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 43 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ ज़िला समाचार মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 42 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ ज़िला समाचार সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 64 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় ज़िला समाचार সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা ज़िला समाचार দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 Views