কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড | আই নিউজ বিডি

কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড

কুলাউড়ায় সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে বিক্রির অভিযোগে জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
I-share sa Eidok
কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড
Larawan: kuha mula sa arkibo

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি ট্যাগযুক্ত বীজ খোলা বাজারে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৪ বস্তা বীজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জামাল মিয়া নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার চৌধুরী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় বীজ ডিলার মো. নিজাম মিয়ার প্রতিষ্ঠান নিজাম ট্রেডার্স থেকে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছিলেন জামাল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বীজসহ আটক করা হয়।

পরে সরকারি আদেশ অমান্য করার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান,জব্দ করা বীজের উৎস যাচাই করতে স্থানীয় ডিলার মো. নিজাম মিয়ার গুদাম পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান,জব্দ হওয়া ২৪ বস্তা সরকারি বীজ কৃষি সম্প্রসারণ বিভাগের জিম্মায় দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Batas-Hukuman সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 34 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Batas-Hukuman শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 33 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Batas-Hukuman তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 41 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Batas-Hukuman তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Batas-Hukuman নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 52 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Batas-Hukuman আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 72 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Batas-Hukuman খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views