কাশিয়ানীতে ১২০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী বিরু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাশিয়ানীতে ১২০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী বিরু

মাহমুদুল হাসান  avatar   
মাহমুদুল হাসান
কাশিয়ানীতে ১২০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী বিরু
কাশিয়ানীতে ১২০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী বিরু
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি

কাশিয়ানীতে ১২০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী বিরু

মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা–খুলনা মহাসড়কের পঞ্চবটী এলাকায় ২৭ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ১২০ পিস ইয়াবাসহ বিরু নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আটক বিরু মুকসুদপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রির অভিযোগের ভিত্তিতে স্থানীয় লোকজন বিরুর গতিবিধির ওপর নজর রাখছিলেন। সোমবার সন্ধ্যায় তাকে সন্দেহজনক অবস্থায় আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

খবর পেয়ে কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় নিয়ে যান।

আটকের পর বিরু দাবি করেন, তিনি একজন দিনমজুর এবং ইয়াবা বিক্রির কাজ করতেন।

এ বিষয়ে কাশিয়ানী থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

没有找到评论


News Card Generator