নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে… | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে মনির কাজী  নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে (হাইট ব্যারিয়ার) ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে মনির কাজী (৪৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মিলন খান নামে আরেক গর..
Eidok-এ শেয়ার
নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে মনির কাজী  নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার 
তানিন পিয়াস চৌধুরী 
তাং: ২৮/০৭/২৬ মঙ্গলবার।

নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে (হাইট ব্যারিয়ার) ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে মনির কাজী (৪৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মিলন খান নামে আরেক গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে নড়াইল শহরের প্রবেশমুখে চিত্রা নদীর ওপর নির্মিত চিত্রা সেতুর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মনির কাজী লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের রুকন কাজীর ছেলে। আহত মিলন খান একই উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের রাজ্জাক খানের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, মনির কাজী নিজ বাড়ি থেকে নসিমনের ওপর দাঁড়িয়ে যশোরের ভাংগুড়া গরুর হাটে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে নসিমনটি নড়াইল শহরতলির সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় বড় যানবাহন নিয়ন্ত্রণে স্থাপিত লোহার উচ্চতা নিয়ন্ত্রণ বারে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি ও সঙ্গে থাকা মিলন খান চলন্ত নসিমন থেকে ছিটকে সড়কে পড়ে যান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনির কাজীকে মৃত ঘোষণা করেন। আহত মিলন খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নড়াইল থেকে 
তানিন পিয়াস চৌধুরী 
গণ টেলিভিশন সংবাদ

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি בינלאומי ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি 55 Views যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল בינלאומי যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল 46 Views শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আইনি জটিলতা নিয়ে মুখে কুলুপ ভারতের, এড়িয়ে গেলেন জয়সওয়াল בינלאומי শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আইনি জটিলতা নিয়ে মুখে কুলুপ ভারতের, এড়িয়ে গেলেন জয়সওয়াল 89 Views ভারতের কর্মসংস্থান সংকট: সরকারি চাকরির মরিচিকা ও যুবসমাজের ক্রমবর্ধমান হতাশা בינלאומי ভারতের কর্মসংস্থান সংকট: সরকারি চাকরির মরিচিকা ও যুবসমাজের ক্রমবর্ধমান হতাশা 70 Views পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান: ৭৪ সশস্ত্র যোদ্ধা নিহত בינלאומי পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান: ৭৪ সশস্ত্র যোদ্ধা নিহত 73 Views জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে ঐকমত্যে সদস্য রাষ্ট্রসমূহ: ড. খলিলুর রহমান בינלאומי জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে ঐকমত্যে সদস্য রাষ্ট্রসমূহ: ড. খলিলুর রহমান 58 Views ইরানের হরমোজগান প্রদেশে রহস্যময় বিস্ফোরণ: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার আশঙ্কা בינלאומי ইরানের হরমোজগান প্রদেশে রহস্যময় বিস্ফোরণ: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার আশঙ্কা 47 Views