খুলশীতে গু’লি’বি’দ্ধ ছাত্রদল নেতা জিহাদের মৃ’ত্যু | আই নিউজ বিডি

খুলশীতে গু’লি’বি’দ্ধ ছাত্রদল নেতা জিহাদের মৃ’ত্যু

রিপোর্টার.. মোহাম্মদ আয়াজ উদদীন রানা
Eidok-এ শেয়ার
খুলশীতে গু’লি’বি’দ্ধ ছাত্রদল নেতা জিহাদের মৃ’ত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের খুলশী থানার কুসুমবাগ এলাকায় ইফতার বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা জিহাদ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

 

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি নেতা আব্দুল হালিম শাহ আলম গ্রুপ ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিন গ্রুপের মধ্যে ইফতার বিতরণ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

 

খুলশী থানার ওসি মোহাম্মদ মুজিবর রহমান জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায় এবং গুলি বিনিময় হয়। এ সময় ছাত্রদল নেতা জিহাদুর রহমান গুলিবিদ্ধ হন। এ বিষয়ে থানায় মামলা হলে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

 

এর আগে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (৩ এপ্রিল) রাতে তিনি মারা যান।

 

এর আগে গত শুক্রবার (২১ মার্চ) রাত সোয়া আটটার দিকে খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় এ ঘটনায় ঐ দিন জিহাদ সহ আহত হয় ৪ জন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ জেলার খবর শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 36 ভিউ কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ জেলার খবর কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 44 ভিউ মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ জেলার খবর মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 42 ভিউ সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ জেলার খবর সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 64 ভিউ সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় জেলার খবর সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 ভিউ দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা জেলার খবর দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 ভিউ সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 ভিউ