যশোর

যশোরের নিউমার্কেট এলাকায় বাসার সামনে মোটরসাইকেল রাখতে নিষেধ করায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে যখম; থানায় মামলা!

যশোরের নিউমার্কেট এফব্লক এলাকায় বাসা-বাড়ির সামনে মোটরসাইকেল রাখতে বারন করায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে এক প্রতিবেশী।..
Eidok-এ শেয়ার
যশোরের নিউমার্কেট এলাকায় বাসার সামনে মোটরসাইকেল রাখতে নিষেধ করায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে যখম; থানায় মামলা!
ছবি: সংগৃহীত

রাসেল মাহমুদ।। বাড়ির সামনে মোটরসাইকেল রাখতে নিষেধ করায় যশোরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে এক প্রতিবেশী। ঘটনাটি ঘটে ১ এপ্রিল সকাল ১১ টার দিকে। যশোরের নিউমার্কেট এফব্লক এলাকায়। এঘটনায় আজ বৃহস্পতিবার দুই ভাইয়ের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। আসামিরা হলেন, নিউমার্কেট এফব্লক এলাকার মৃত বাবুলের দুই ছেলে শামীম ও তামিম। তবে, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি। ভুক্তভোগি গৃহবধূ মনিরা খাতুন মামলায় উল্লেখ করেন, আসামিরা প্রায় সময় তাদের ভাড়াবাড়ির গেটের সামনে মোটরসাইকেল রাখতেন। এতে করে তাদের চলাচলের বেশ সমস্যা হতো। বিষয়টি নিয়ে বাড়ির মালিককেও অভিযোগ করেন। কিন্তু আসামিরা কোনো কর্ণপাত করেন নি। সর্বশেষ গত ১ এপ্রিল সকাল ৯টায় আসামীরা ফের বাড়ির সামনে মোটরসাইকেল রাখেন। এসময় বাদী ও তার স্বামী প্রতিবাদ করেন। আসামিরা এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে দা-রড, লাঠিসোটা নিয়ে স্বামী-স্ত্রীর উপর হামলা চালায়। এসময় তার স্বামী আব্দুল হামিদের মাথায় দা দিয়ে কোপ মারে। এতে তার স্বামী হামিদ গুরুতর জখম হন। তাকে ঠেকাতে গেলে বাদীকেও মারপিট ও জখম করে। এক পর্যায়ে বাদীর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ হালদার বলেন, অপরাধীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 17 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 75 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 35 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 33 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ