যশোর

যশোরে বাস চাপায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু; স্ত্রী সন্তান সহ আহত-৩

রাসেল মাহমুদ।। যশোরের পুলেরহাট এলাকায় বাস চাপায় বাবা-মেয়ের মৃত্যু; গুরুতর আহত স্ত্রী, ছোট মেয়ে ও অপর এক পথচারী। বিক্ষুব্ধ জনতার বাসে অগ্নিসংযোগ।..
Chia sẻ lên Eidok
যশোরে বাস চাপায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু; স্ত্রী সন্তান সহ আহত-৩
Ảnh: tư liệu

যশোরের পুলেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্ত্রী, এক কন্যাসন্তান ও এক পথচারী। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। দূর্ঘটনায় নিহতরা হলেন খুলনার ‍মুজগুন্নীর রুবেল হোসেন (৩২) ও তার মেয়ে ঐশি (১০)। ঈদ পর শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। এঘটনায় আহতরা হলেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮), তাদের আরেক শিশু সন্তান তায়েবা (৪) এবং যশোর কৃষ্ণবাটির ওসমান (১৯)।

জানা যায়, ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকালে রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি খুলনার মুজগুন্নীতে ফিরছিলেন। পথিমধ্যে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লোকাল বাস যার রেজিষ্ট্রেশন নাম্বার (ঢাকা মেট্রো ১৪-০২৫২) তাদের ধাক্কা দেয়। এতে রুবেল ও তার মেয়ে ঐশি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন স্ত্রী জেসমিন ও ছোট মেয়ে তায়েবা। দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে পথচারী ওসমানকে ধাক্কা দিয়ে আহত করে। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে যশোর কোতয়ালী থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan