পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ | আই নিউজ বিডি

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

পাথরঘাটা (বরগুনা)প্রতিবেদক 

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পুনঃখনন করা খালের পাড়ে জলবায়ু-সহনশ..
Eidok-এ শেয়ার
পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
ছবি: সংগৃহীত

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামে রয়্যাল ড্যানিশ এম্ভাসির অর্থায়নে ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রাম (সিইআইপি)-এর ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রকল্পের আওতায় ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী মিলিয়ে ৭ হাজার ৫০০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আরও ১০ হাজার ম্যানগ্রোভ চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের অপারেশন ম্যানেজার কৃষিবিদ মো. আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্র দাস। বিশেষ অতিথি ছিলেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর উপজেলা সমন্বয়কারী, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন এবং পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছগির আলম।

প্রধান অতিথির বক্তব্যে শুভ্র দাস বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ু-সহনশীল গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব উদ্যোগের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে অতিথি ও স্থানীয় কৃষকদের অংশগ্রহণে পুনঃখনন করা খালের পাড়ে বিভিন্ন প্রজাতির জলবায়ু-সহনশীল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

শফিকুল ইসলাম খোকন বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের মানবিক এবং নৈতিক দায়িত্ব। আমাদের সেই দায়িত্ববোধ থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছি। এই গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি স্থানীয়রা না নেয় তাহলে গাছগুলো স্থায়িত্ব থাকবে না। তাই আমাদের নৈতিক দায়িত্ব মনে করে গাছগুলো রক্ষা করতে হবে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Distriktsnyheter আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 69 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Distriktsnyheter সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Distriktsnyheter চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Distriktsnyheter দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Distriktsnyheter গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Distriktsnyheter বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheter মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views