পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ | আই নিউজ বিডি

পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: উপকূলীয় জনপদের জীবন, জীবিকা ও বসতভিটা রক্ষায় বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও জিনতলা এলাকার ভাঙন রোধ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মঙ্গলবার (২৮..
Eidok-এ শেয়ার
পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ছবি: সংগৃহীত

যুব নেটওয়ার্ক এক্টিভিস্তা বরগুনা-এর উদ্যোগে এবং নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‘প্রতিশ্রুতি নয়, এখনই টেকসই বেড়িবাঁধ চাই—নিরাপদ পাথরঘাটা গড়তে চাই’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সগির আলম। বক্তব্য দেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম, এনএসএসের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান, সমাজসেবক মো. মেহেদি হাসান সিকদার, পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খোকন, প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি মো. আমিন সোহেল এবং ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহআলম।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে পদ্মা, রুহিতা ও জিনতলা এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। প্রতিবছর নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে উপকূলীয় এসব এলাকার মানুষের জীবন ও জীবিকা আরও বড় হুমকির মুখে পড়বে।

এনএসএসের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান বলেন, “বেড়িবাঁধ ভাঙনের কারণে পাথরঘাটার মানুষের জীবন, জীবিকা ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। জনসচেতনতা তৈরির পাশাপাশি এখন প্রয়োজন সরকারের সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। উপকূলের মানুষের ন্যায্য দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

আয়োজকেরা জানান, এটি কেবল একটি সচেতনতামূলক কর্মসূচি নয়; বরং উপকূলের মানুষের নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার দাবিতে একটি মানবিক উদ্যোগ। অব্যাহত নদীভাঙনে অনেক পরিবার ইতোমধ্যে বসতভিটা ও জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

এক্টিভিস্তা বরগুনার সদস্য মো. সালমান বলেন, “স্থানীয় মানুষের কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে এবং উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”

 

কর্মসূচি থেকে উপকূলীয় ভাঙনপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Balita sa Distrito আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 69 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Balita sa Distrito সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Balita sa Distrito চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Balita sa Distrito দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Balita sa Distrito গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Balita sa Distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Balita sa Distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views