মধুখালীতে অবৈধ জালের বিরুদ্ধে মৎস্য বিভাগের মোবাইল কোর্ট পরিচালনা

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গাড়িদহ নদীর আড়পাড়া চার খালের মাথায় অবৈধভাবে মাছ শিকার রোধে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ।
اشتراک‌گذاری در Eidok
মধুখালীতে অবৈধ জালের বিরুদ্ধে মৎস্য বিভাগের মোবাইল কোর্ট পরিচালনা
عکس: گردآوری‌شده

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে নদী থেকে প্রায় দুই মণ ওজনের একাধিক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পাশাপাশি খালের মুখে মাছের চলাচল বাধাগ্রস্ত করে এমন বিভিন্ন অবৈধ ফাঁদ ও সরঞ্জাম অপসারণ করা হয়। পরে উদ্ধার করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ সময় মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. শামীম পারভেজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, বর্ষা মৌসুম দেশীয় মাছের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মাছ নদী, খাল ও জলাশয়ে ডিম ছাড়ে, যা থেকে নতুন প্রজন্মের মাছের জন্ম হয়। কিন্তু অবৈধ জাল ব্যবহারের ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং দেশীয় মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার এবং নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রমও জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা اخبار منطقه আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 17 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ اخبار منطقه বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* اخبار منطقه বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 82 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী اخبار منطقه ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 40 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা اخبار منطقه জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 35 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন اخبار منطقه ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি اخبار منطقه কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 29 Views