মধুখালীতে অবৈধ জালের বিরুদ্ধে মৎস্য বিভাগের মোবাইল কোর্ট পরিচালনা

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গাড়িদহ নদীর আড়পাড়া চার খালের মাথায় অবৈধভাবে মাছ শিকার রোধে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ।
Eidok-এ শেয়ার
মধুখালীতে অবৈধ জালের বিরুদ্ধে মৎস্য বিভাগের মোবাইল কোর্ট পরিচালনা
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে নদী থেকে প্রায় দুই মণ ওজনের একাধিক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পাশাপাশি খালের মুখে মাছের চলাচল বাধাগ্রস্ত করে এমন বিভিন্ন অবৈধ ফাঁদ ও সরঞ্জাম অপসারণ করা হয়। পরে উদ্ধার করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ সময় মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. শামীম পারভেজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, বর্ষা মৌসুম দেশীয় মাছের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মাছ নদী, খাল ও জলাশয়ে ডিম ছাড়ে, যা থেকে নতুন প্রজন্মের মাছের জন্ম হয়। কিন্তু অবৈধ জাল ব্যবহারের ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং দেশীয় মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার এবং নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রমও জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 15 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 71 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 32 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 32 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ