বছরের পর বছর ধরে পড়ে আছে দক্ষিণখানের সংস্কার কাজ: নেই কোনো জবাবদিহিতা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বছরের পর বছর ধরে পড়ে আছে দক্ষিণখানের সংস্কার কাজ: নেই কোনো জবাবদিহিতা..

Akib Hasan Shad avatar   
Akib Hasan Shad
বছরের পর বছর ধরে পড়ে আছে দক্ষিণখানের সংস্কার কাজ: নেই কোনো জবাবদিহিতা..
বছরের পর বছর ধরে পড়ে আছে দক্ষিণখানের সংস্কার কাজ: নেই কোনো জবাবদিহিতা..
ছবি: সংগৃহীত
****

রাজধানীর উত্তরা দক্ষিণখান থানাধীন কেসি স্কুল এন্ড কলেজ রোড, প্রেম বাগান এলাকায় সড়ক সংস্কার কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো এলাকাবাসী। সংস্কার কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় বৃষ্টি হলেই সড়কটি কাদা-পানিতে পরিণত হচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটি খুঁড়ে রাখা অবস্থায় থাকায় সামান্য বৃষ্টিতেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে কেসি স্কুল এন্ড কলেজসহ আশপাশের মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত ছাত্র-ছাত্রী প্রতিদিন কাদা মাড়িয়ে ক্লাসে যেতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে এবং কর্মজীবী মানুষের অফিসে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকার ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন রাস্তা খোঁড়া থাকায় ক্রেতারা দোকানে আসতে পারছেন না। ফলে তাদের ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে। শিশু, বৃদ্ধ ও নারীদের চলাচল একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তারা।

ভোগান্তির বিষয়ে এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে সড়ক সংস্কার কাজ শেষ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।

نظری یافت نشد


News Card Generator