বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড।
Eidok-এ শেয়ার
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর)  প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ময়না মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) রাতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ময়না মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া মাঝপাড়া এলাকার মৃত ছামাদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বকশীগঞ্জ পৌর এলাকার মালীবাগ মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করেন ইউএনও মুরাদ হোসেন। অভিযানে মাদক সেবনরত অবস্থায় ময়না মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন- জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান- দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বুধবার সকালে জামালপুর জেলা কারাগারে পাঠানো হবে।

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! অপরাধ Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! 94 ভিউ গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার অপরাধ গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার 106 ভিউ কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে অপরাধ কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে 46 ভিউ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল অপরাধ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল 50 ভিউ ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী অপরাধ ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী 79 ভিউ কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি অপরাধ কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি 138 ভিউ ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ অপরাধ ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 95 ভিউ