মোঃ আসাদুজ্জামান , পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ রাকিব (২৪) ও শাহিনুর ইসলাম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার নিয়ামতপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে রাকিব এবং শিবপুর গ্রামের রুহুল আমিনের ছেলে শাহিনুর ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ভবানীপুর এলাকায় অভিযান চালায় পীরগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় মাদক কেনাবেচার সময় তাদের আটক করা হয় এবং তাদের কাছে থাকা ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রমানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিবেদক:
মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ প্রতিনিধি, ঠাকুরগাঁও।
ফোন: ০১৭৯১৮৮১৪৪৮