পীরগঞ্জে সিংগারোল-চিলকামনি ব্রিজে অনিয়মের অভিযোগ: রাতে কার্পেটিং, সকালে ফাটল ও ধস,স্থানীয়দের ক্ষোভ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পীরগঞ্জে সিংগারোল-চিলকামনি ব্রিজে অনিয়মের অভিযোগ: রাতে কার্পেটিং, সকালে ফাটল ও ধস,স্থানীয়দের ক্ষোভ..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
পীরগঞ্জে  সিংগারোল-চিলকামনি ব্রিজে অনিয়মের অভিযোগ: রাতে কার্পেটিং, সকালে ফাটল ও ধস,স্থানীয়দের ক্ষোভ..
পীরগঞ্জে  সিংগারোল-চিলকামনি ব্রিজে অনিয়মের অভিযোগ: রাতে কার্পেটিং, সকালে ফাটল ও ধস,স্থানীয়দের ক্ষোভ..
ছবি: সংগৃহীত
পীরগঞ্জে সিংগারোল-চিলকামনি ব্রিজে অনিয়মের অভিযোগ: রাতে কার্পেটিং, সকালে ফাটল ও ধস,স্থানীয়দের ক্ষোভ..

 

 মো আসাদুজ্জামান , পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হাজীপুর ইউনিয়নের সিংগারোল-চিলকামনি ব্রিজে গভীর রাতে কার্পেটিংয়ের কাজ করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গত ১৩ জুন রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত ব্রিজে কার্পেটিংয়ের কাজ করা হয়। সকালে ব্রিজ স্থানীয়রা গিয়ে কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, এলজিইডির অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজটি রিশি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পন্ন করছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোহেল ঠিকাদার বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, সকালে ব্রিজে গিয়ে তারা দেখতে পান সদ্য করা কার্পেটিংয়ের কিছু অংশ খসে পড়ছে। তাদের দাবি, কাজের সময় প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করা হয়নি এবং বিটুমিন (আলকাতরা) যথাযথভাবে ব্যবহার করা হয়নি।

স্থানীয় বাসিন্দা খাদেমুল ইসলাম বলেন, জনগণের টাকায় নির্মিত প্রকল্পে কোনো ধরনের অনিয়ম থাকলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দহগা গ্রামের আব্দুল মালেক বলেন, রাতের বেলা কাজ হওয়ায় আমরা বিষয়টি দেখতে পারিনি। সকালে এসে দেখি ব্রিজের ওপর করা কার্পেটিংয়ের কিছু অংশ খসে পড়ছে। কাজের মান নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।
সিঙ্গারোল গ্রামের লিমন ইসলাম বলেন, সরকারি প্রকল্পের কাজে নিয়ম-কানুন মেনে কাজ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা উচিত প্রতিপক্ষের । আমরা মানসম্মত ও টেকসই কাজ চাই।  ঐ এলাকার সাদেকুল ইসলাম বলেন, নতুন করে করা অংশের বিভিন্ন স্থানে ত্রুটি চোখে পড়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করা প্রয়োজন বা নতুন করে কার্পেটিং করা উচিত বলে আমরা মনে করি।
 ভেবড়া বোডের হাটে এলাকার আব্দুর রহমান বলেন, গভীর রাতে কাজ করায় স্থানীয়রা কাজের গুণগত মান পর্যবেক্ষণ করতে পারেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখা জোর দাবি জানান।

এবিষয়ে হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, রাতের বেলা আমি ওই দিক দিয়ে আসছিলাম। তখন সেখানে কয়েকজন লোকজনকে দেখতে পাই। তারা কোনো কাজ করছিল, তবে কার্পেটিংয়ের কাজ হচ্ছিল কি না সে বিষয়ে জানিনা । পরে লোকমুখে শুনেছি কাজের মান নাকি খুব খারাপ হয়েছে । যদি কাজে কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে সংশ্লিষ্টদের পুনরায় যাচাই করে মানসম্মতভাবে কাজ শেষ করে সম্পন্ন করা।

এবিষয়ে পীরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, রাতে কার্পেটিংয়ের বিষয়টি আমি জানি না। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। রাতের বেলা এ ধরনের কাজ করার নিয়ম নেই। বিধিবহির্ভূতভাবে কাজ করে থাকলে পুনরায় আবার কার্পেটিং করে নেওয়া হবে। প্রয়োজনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ব অধিকারী সোহেল রানা সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন রিসিভ করেননি ফলে তার ফোন বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে কাজের গুণগত মান যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


 মোঃ আসাদুজ্জামান 
পীরগঞ্জ ঠাকুরগাঁও।
 01791881448

শিরোনাম সহ চেন্জ করে অন্য ভাবে সাজিয়ে দেন

Комментариев нет


News Card Generator