রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের নিরাপদ উৎপাদন ও নির্বিঘ্ন বাজারজাতকরণ নিশ্চিত করতে মিঠাপুকুরের পদগঞ্জ হাটে আম চাষী ও ব্যবসায়ীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত থেকে আম চাষী ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন রংপুর জেলা প্রশাসক (ডিসি) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।
সভায় আম চাষীরা পরিবহনের সুবিধা, আড়তদারদের নিরাপত্তা এবং ন্যায্য মূল্য প্রাপ্তির বিষয়টি তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক চাষীদের আশ্বস্ত করে বলেন, হাড়িভাঙ্গা আমের সুনামের যেন কোনো ব্যাঘাত না ঘটে এবং চাষীরা যাতে সরাসরি তাদের উৎপাদিত পণ্য সঠিক মূল্যে বিক্রি করতে পারেন, সেজন্য সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
टिप्पणियाँ 0