নারী বৈষম্য, নারী সহিংসতা ও মাদকের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে… | আই নিউজ বিডি

নারী বৈষম্য, নারী সহিংসতা ও মাদকের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে  সচেতনতামূলক উঠান বৈঠক

আলোচনা শেষে উপস্থিত সবাই নারী সহিংসতা, মাদক ও ধূমপানমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।..
Eidok-এ শেয়ার
নারী বৈষম্য, নারী সহিংসতা ও মাদকের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে  সচেতনতামূলক উঠান বৈঠক
ছবি: সংগৃহীত

 

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার.

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারী বৈষম্য, নারী সহিংসতা, মাদকের ক্ষতিকর প্রভাব এবং ধূমপান প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 ১৫ জুন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত  চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট ও এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ফুলবাড়ী ইউনিয়নের    সংরক্ষিত মহিলা সদস্য ছায়া রানীর বাড়ির উঠানে  নারী বৈষম্য, নারী সহিংসতা,২৫ জন কিশোরদের অংশগ্রহণে  মাদকের ক্ষতিকর প্রভাব এবং ধূমপান প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠক শেষে  ফলের গাছ ও সাবান বিতরণ করা হয়। 

উঠান বৈঠকে উপস্থিত থেকে আলোচনা করেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হারুন অর রশিদ হারুন,৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য  ছায়া রানী,ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনের সভাপতি সুষমা রানী সেন,সাধারণ সম্পাদক রুহুল আমিন উজ্জ্বল,  সাংগঠনিক সম্পাদক পুষ্পাঞ্জলি রায়সহ আরো অনেকে। 

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, মাদকাসক্তি এবং ধূমপানের কারণে পরিবার ও সমাজে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, সমাজ এবং তরুণদের একযোগে কাজ করতে হবে।

বৈঠকে নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ রোধ, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ধূমপানমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে উপস্থিত সবাই নারী সহিংসতা, মাদক ও ধূমপানমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত חדשות המחוז খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 19 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী חדשות המחוז ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ חדשות המחוז ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 30 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার חדשות המחוז সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 31 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু חדשות המחוז চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা חדשות המחוז চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ חדשות המחוז চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views