নারী বৈষম্য, নারী সহিংসতা ও মাদকের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে… | আই নিউজ বিডি

নারী বৈষম্য, নারী সহিংসতা ও মাদকের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে  সচেতনতামূলক উঠান বৈঠক

আলোচনা শেষে উপস্থিত সবাই নারী সহিংসতা, মাদক ও ধূমপানমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।..
Eidok-এ শেয়ার
নারী বৈষম্য, নারী সহিংসতা ও মাদকের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে  সচেতনতামূলক উঠান বৈঠক
ছবি: সংগৃহীত

 

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার.

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারী বৈষম্য, নারী সহিংসতা, মাদকের ক্ষতিকর প্রভাব এবং ধূমপান প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 ১৫ জুন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত  চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট ও এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ফুলবাড়ী ইউনিয়নের    সংরক্ষিত মহিলা সদস্য ছায়া রানীর বাড়ির উঠানে  নারী বৈষম্য, নারী সহিংসতা,২৫ জন কিশোরদের অংশগ্রহণে  মাদকের ক্ষতিকর প্রভাব এবং ধূমপান প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠক শেষে  ফলের গাছ ও সাবান বিতরণ করা হয়। 

উঠান বৈঠকে উপস্থিত থেকে আলোচনা করেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হারুন অর রশিদ হারুন,৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য  ছায়া রানী,ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনের সভাপতি সুষমা রানী সেন,সাধারণ সম্পাদক রুহুল আমিন উজ্জ্বল,  সাংগঠনিক সম্পাদক পুষ্পাঞ্জলি রায়সহ আরো অনেকে। 

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, মাদকাসক্তি এবং ধূমপানের কারণে পরিবার ও সমাজে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, সমাজ এবং তরুণদের একযোগে কাজ করতে হবে।

বৈঠকে নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ রোধ, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ধূমপানমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে উপস্থিত সবাই নারী সহিংসতা, মাদক ও ধূমপানমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 38 ভিউ মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 52 ভিউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু জেলার খবর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 51 ভিউ মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় জেলার খবর মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 46 ভিউ রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জেলার খবর রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 42 ভিউ খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 63 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 51 ভিউ