বরগুনা পুলিশ লাইন্স এ মাস্টার প্যারেড ও অপরাধ সভা | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনা পুলিশ লাইন্স এ মাস্টার প্যারেড ও অপরাধ সভা

অদ্য ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ০৯.০০ ঘটিকায় বরগুনা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়..
Eidok-এ শেয়ার
বরগুনা পুলিশ লাইন্স এ মাস্টার প্যারেড ও অপরাধ সভা
ছবি: সংগৃহীত

সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা  মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কল্যান সভায় উপস্থিত ছিলেন জনাব এফ, এম, ফয়সাল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব শাহেদ আহমেদ চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার, (পাথরঘাটা সার্কেল); জনাব মোঃ তরিকুল ইসলাম মাসুদ, সহকারী পুলিশ সুপার, (আমতলী সার্কেল); কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সদস্যদের মধ্য হতে অনেকে তাদের সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার মহোদয় তৎক্ষণাৎ তার সমাধান প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে পুলিশের করনীয় ও বর্জনীয় বিষয় সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা তুলে ধরেন। এছাড়া বিগত মাসে অবৈধ মাদক উদ্ধার, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলা ডিটেক্টসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার এবং সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে অফিসারদেরকে অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

এরপর দুপুর ০১.০০ ঘটিকা হতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় মে/২০২৬ মাসের সভায় উপস্থিত ছিলেন জনাব এফ, এম, ফয়সাল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব শাহেদ আহমেদ চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার, (পাথরঘাটা সার্কেল); জনাব মোঃ তরিকুল ইসলাম মাসুদ, সহকারী পুলিশ সুপার, (আমতলী সার্কেল); কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র হতে আগত ইনচার্জগণ। উক্ত অপরাধ সভায় মে/২০২৬ মাসে রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং  পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

Comments 0

No comments found

Related News Articles

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা District News আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 69 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত District News সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন District News চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন District News দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস District News গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District News বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District News মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views