ইয়াবাসহ বাঘারপাড়ার ত্রাস 'কসাই কওছার' গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইয়াবাসহ বাঘারপাড়ার ত্রাস 'কসাই কওছার' গ্রেপ্তার

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
ইয়াবাসহ বাঘারপাড়ার ত্রাস 'কসাই কওছার' গ্রেপ্তার
ইয়াবাসহ বাঘারপাড়ার ত্রাস 'কসাই কওছার' গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
****
যশোরের বাঘারপাড়ায় ১০১ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ কওছার আলী (৪২) ওরফে 'কসাই কওছার' নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার ঘোষনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কওছার উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত শফিয়ার গাজীর ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, কওছার আলী আগে গরুর মাংসের ব্যবসা (কসাই) করতেন। গত দুই বছর ধরে সে এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকের সিন্ডিকেট গড়ে তোলে। 
 
তার এই মাদক ব্যবসার বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষ বিভিন্ন সময় ক্ষোভ ও প্রতিবাদ জানালেও সে তা তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
 
সোমবার বিকেলে বাঘারপাড়া থানা পুলিশ ঘোষনগর গ্রামে কওছারের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির সরঞ্জামসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
 
থানা পুলিশ আরও জানায়, কওছার আলীর বিরুদ্ধে মাদক ছাড়াও নাশকতা ও পারিবারিক সহিংসতার গুরুতর অভিযোগ রয়েছে। 
 
শুক্রবার (১২ জুন) পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের নারীসহ ৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে সে। আহতরা বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
 
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১০১ পিস ইয়াবাসহ কওছারকে আটক করা হয়েছে। 
 
তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
没有找到评论


News Card Generator