মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মো: সৈকত হাসান, ফরিদপুর
مشاركة على Eidok
মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
الصورة: مجمّعة

ফরিদপুরের মধুখালী উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মধুখালী থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিম নাইম, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা পবিত্র কুমার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সি আখতারুজ্জামান, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা।
সভায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা তদারকি, জাটকা নিধন রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা أخبار المنطقة আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 19 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ أخبار المنطقة বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* أخبار المنطقة বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 83 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী أخبار المنطقة ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 40 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা أخبار المنطقة জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন أخبار المنطقة ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি أخبار المنطقة কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 29 Views