দুর্গাপুরে কিশোর-কিশোরী ক্লাবের সিএমসি সভা অনুষ্ঠিত  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপুরে কিশোর-কিশোরী ক্লাবের সিএমসি সভা অনুষ্ঠিত 

Rajesh Gour avatar   
Rajesh Gour
দুর্গাপুরে কিশোর-কিশোরী ক্লাবের সিএমসি সভা অনুষ্ঠিত 
দুর্গাপুরে কিশোর-কিশোরী ক্লাবের সিএমসি সভা অনুষ্ঠিত 
ছবি: সংগৃহীত
কিশোর-কিশোরীদের সামাজিক সুরক্ষা, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা দূরীকরণে ক্লাবের ভূমিকা নিয়ে..

 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের ১ম সভা অনুষ্ঠিত হয় আজ ১৫ জুন-২০২৬(সোমবার) দুপুরে উপজেলা হল রুম সোমেশ্বরীতে।

উপজেলার সাতটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট আটটি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। যার মাধ্যমে সীমান্তবর্তী উপজেলার মাদক ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম থেকে কিভাবে কিশোর-কিশোরীগণ নিজেদের মুক্ত রাখবে এবং লেখাপড়ার পাশাপাশি তাদের জীবন-মানকে উন্নতি করতে পারবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম এর সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউনিয়ন পরিষদের প্রশাসকবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং কিশোর-কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার,জেন্ডার প্রোমোটারগণ উপস্থিত ছিলেন।তাছাড়া আরো উপস্থিত ছিলেন কিশোর-কিশোরীদের অভিভাবকবৃন্দ।

অভিভাবক মোছাঃ জয়নাব বলেন,আমার ছেলে ক্লাবে সদস্য হওয়ার পর থেকে অনেক কিছু শিখতে পেরেছে এবং স্কুল পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছে।তাছাড়া  ক্লাবের কার্যক্রম নিয়ে ইউপি প্রশাসক এবং প্রধানশিক্ষকবৃন্দ সন্তোষ প্রকাশ করে বলেন,কিশোর-কিশোরী ক্লাবস্থাপন প্রকল্পটি বর্তমান সমাজের জন্য খুবই প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন,কিশোরী-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। সমাজের পোড়া হচ্ছে মাদক,আর মাদকের বিরুদ্ধে কাজ করে কিশোর কিশোরী ক্লাব। তাছাড়া বাল্য বিয়ে রোধ,জেন্ডার প্রোমোটার বৈষম্য দূরীকরণেও কাজ করে থাকে। তাই উক্ত প্রকল্পটির গুরুত্ব অপরিসীম।

উল্লেখ্য যে,কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে পরিচালিত হয়। প্রতিটি ক্লাবে ২০ জন কিশোরী এবং ১০ জন কিশোর প্রতিছর প্রশিক্ষণ নিয়ে থাকে।

Ingen kommentarer fundet


News Card Generator