জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক বুদ্ধি  প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাস গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন একটি ধানি জমিতে গরু চরাতে যান ২০ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণী। এ সময় একই গ্রামের ইন্দের আলী (৬০) তাকে জাপটে ধরে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
 
ভুক্তভোগীর চিৎকার শুনে তার মামা আবু কাশেম ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হলে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।
 
মামলার পর পুলিশ সুপার জয়পুরহাটের সার্বিক নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে, গত ১৪ জুন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালুড়া এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি ইন্দের আলীকে গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত কার্যক্রমও অব্যাহত আছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন اخبار منطقه অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 1 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা اخبار منطقه মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ اخبار منطقه ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা اخبار منطقه ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার اخبار منطقه ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার اخبار منطقه ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল اخبار منطقه জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views