জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক বুদ্ধি  প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাস গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন একটি ধানি জমিতে গরু চরাতে যান ২০ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণী। এ সময় একই গ্রামের ইন্দের আলী (৬০) তাকে জাপটে ধরে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
 
ভুক্তভোগীর চিৎকার শুনে তার মামা আবু কাশেম ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হলে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।
 
মামলার পর পুলিশ সুপার জয়পুরহাটের সার্বিক নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে, গত ১৪ জুন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালুড়া এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি ইন্দের আলীকে গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত কার্যক্রমও অব্যাহত আছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ज़िला समाचार খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 14 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ज़िला समाचार রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ज़िला समाचार সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ज़िला समाचार মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ज़िला समाचार কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ ज़िला समाचार ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা ज़िला समाचार মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views