কুড়িগ্রামে উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত | আই নিউজ বিডি

কুড়িগ্রামে উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত..

Md Rafiqul Islam avatar   
Md Rafiqul Islam
কুড়িগ্রামে উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত..
কুড়িগ্রামে উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

কুড়িগ্রামে উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ১৪ জুন ২০২৬

​কুড়িগ্রামে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। আজ রোববার (১৪ জুন) দুপুরে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. আতিকুর রহমান মোজাহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার কোনো বিকল্প নেই।"

​কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি (পিপিএম) এবং জেলা পরিষদ প্রশাসক জনাব আলহাজ্ব মো: সোহেল হোসলাইন কায়কোবাদ। বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীল প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এ ধরনের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের উৎসাহ দেন।

​এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইএসএসপি)-এর আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত এই প্রদর্শনীতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবিত প্রযুক্তি ও বিজ্ঞান প্রকল্পগুলো তুলে ধরেন।

Md Rafiqul Islam
Md Rafiqul Islam ago 5 months
নাইচ
0 0 الرد
Md Rafiqul Islam
Md Rafiqul Islam ago 5 months
নাইচ
0 0 الرد
Md Rafiqul Islam
Md Rafiqul Islam ago 5 months
নাইচ
0 0 الرد
أظهر المزيد


News Card Generator