হিলভিউ হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য উদ্যোক্তাদের সৌজন্য… | আই নিউজ বিডি

হিলভিউ হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য উদ্যোক্তাদের সৌজন্য পরিদর্শন

****
Eidok-এ শেয়ার
হিলভিউ হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য উদ্যোক্তাদের সৌজন্য পরিদর্শন
ছবি: সংগৃহীত

প্রতিবেদন- এস এম তারেকুর রহমান 

১৪ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ

বান্দরবান। 

 

অদ্য ১৪ জুন ২০২৬ তারিখে হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বান্দরবান পরিদর্শন করেন দেশের স্বাস্থ্যসেবা খাতের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব— চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের চেয়ারম্যান, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার ডাঃ এ.কে.এম. ফজলুল হক ও প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডাঃ সরওয়ার কামাল।
আগমন উপলক্ষে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সুপার হিলভিউ (প্রাঃ) লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।

এ সময় উপস্থিত ছিলেন সুপার হিলভিউ (প্রাঃ) লিমিটেডের ভাইস চেয়ারম্যান জনাব, অধ্যক্ষ বদরুল হক, ভাইস চেয়ারম্যান ও হাসপাতাল এমডি, অধ্যাপক আব্দুল আউয়াল,সংস্থার (এমডি) অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, পরিচালক (অডিট) আবুল বশর ছিদ্দিকী এবং হাসপাতাল ম্যানেজার সাইফুদ্দীন মুহাম্মদ খালেদ।

পরিদর্শনকালে অতিথিবৃন্দ হাসপাতালের আধুনিক অবকাঠামো, চিকিৎসাসেবা, রোগীবান্ধব পরিবেশ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। তাঁরা হিলভিউ হাসপাতালের সেবার মান, ব্যবস্থাপনা ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এই সৌজন্য সাক্ষাৎ ও পরিদর্শন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

 হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বান্দরবান
মানসম্মত ও আধুনিক চিকিৎসা সেবায় সর্বদা আপনার পাশে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা Другой চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা 74 Views হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন Другой হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন 80 Views চাঁদপুরে স্বাস্থ্যসেবার আড়ালে ভয়াবহ জালিয়াতি: অদক্ষ কর্মীর হাতে রোগ নির্ণয় ও দালাল চক্রের দৌরাত্ম্য Другой চাঁদপুরে স্বাস্থ্যসেবার আড়ালে ভয়াবহ জালিয়াতি: অদক্ষ কর্মীর হাতে রোগ নির্ণয় ও দালাল চক্রের দৌরাত্ম্য 85 Views ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, চিকিৎসায় ব্যয় সবচেয়ে কম Другой ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, চিকিৎসায় ব্যয় সবচেয়ে কম 69 Views আলীকদম ৫৭ বিজিবির মদক সীমান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প, টিকা পেল ৫০ শিশু Другой আলীকদম ৫৭ বিজিবির মদক সীমান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প, টিকা পেল ৫০ শিশু 118 Views কচুয়ায় চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত Другой কচুয়ায় চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত 68 Views সাতক্ষীরা-যশোর সড়কে প্রাণহানি, দ্রুতগতির যান কেড়ে নিল পথচারীর জীবন Другой সাতক্ষীরা-যশোর সড়কে প্রাণহানি, দ্রুতগতির যান কেড়ে নিল পথচারীর জীবন 109 Views