হিলভিউ হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য উদ্যোক্তাদের সৌজন্য… | আই নিউজ বিডি

হিলভিউ হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য উদ্যোক্তাদের সৌজন্য পরিদর্শন

****
Eidok-এ শেয়ার
হিলভিউ হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য উদ্যোক্তাদের সৌজন্য পরিদর্শন
ছবি: সংগৃহীত

প্রতিবেদন- এস এম তারেকুর রহমান 

১৪ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ

বান্দরবান। 

 

অদ্য ১৪ জুন ২০২৬ তারিখে হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বান্দরবান পরিদর্শন করেন দেশের স্বাস্থ্যসেবা খাতের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব— চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের চেয়ারম্যান, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার ডাঃ এ.কে.এম. ফজলুল হক ও প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডাঃ সরওয়ার কামাল।
আগমন উপলক্ষে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সুপার হিলভিউ (প্রাঃ) লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।

এ সময় উপস্থিত ছিলেন সুপার হিলভিউ (প্রাঃ) লিমিটেডের ভাইস চেয়ারম্যান জনাব, অধ্যক্ষ বদরুল হক, ভাইস চেয়ারম্যান ও হাসপাতাল এমডি, অধ্যাপক আব্দুল আউয়াল,সংস্থার (এমডি) অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, পরিচালক (অডিট) আবুল বশর ছিদ্দিকী এবং হাসপাতাল ম্যানেজার সাইফুদ্দীন মুহাম্মদ খালেদ।

পরিদর্শনকালে অতিথিবৃন্দ হাসপাতালের আধুনিক অবকাঠামো, চিকিৎসাসেবা, রোগীবান্ধব পরিবেশ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। তাঁরা হিলভিউ হাসপাতালের সেবার মান, ব্যবস্থাপনা ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এই সৌজন্য সাক্ষাৎ ও পরিদর্শন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

 হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বান্দরবান
মানসম্মত ও আধুনিক চিকিৎসা সেবায় সর্বদা আপনার পাশে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, চিকিৎসায় ব্যয় সবচেয়ে কম স্বাস্থ্য ও সৌন্দর্য ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, চিকিৎসায় ব্যয় সবচেয়ে কম 55 ভিউ আলীকদম ৫৭ বিজিবির মদক সীমান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প, টিকা পেল ৫০ শিশু স্বাস্থ্য ও সৌন্দর্য আলীকদম ৫৭ বিজিবির মদক সীমান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প, টিকা পেল ৫০ শিশু 95 ভিউ কচুয়ায় চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত স্বাস্থ্য ও সৌন্দর্য কচুয়ায় চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত 60 ভিউ সাতক্ষীরা-যশোর সড়কে প্রাণহানি, দ্রুতগতির যান কেড়ে নিল পথচারীর জীবন স্বাস্থ্য ও সৌন্দর্য সাতক্ষীরা-যশোর সড়কে প্রাণহানি, দ্রুতগতির যান কেড়ে নিল পথচারীর জীবন 104 ভিউ ফ্লোরিডায় ডেঙ্গুর রেকর্ড প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ও সতর্কতা স্বাস্থ্য ও সৌন্দর্য ফ্লোরিডায় ডেঙ্গুর রেকর্ড প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ও সতর্কতা 52 ভিউ আন্তরিক ক্ষমা: ‘দুঃখিত’ বলার চেয়ে দায় স্বীকার জরুরি স্বাস্থ্য ও সৌন্দর্য আন্তরিক ক্ষমা: ‘দুঃখিত’ বলার চেয়ে দায় স্বীকার জরুরি 68 ভিউ সম্পর্ক জোড়া লাগাতে কেবল 'সরি' নয়, মেনে চলুন চার ধাপ স্বাস্থ্য ও সৌন্দর্য সম্পর্ক জোড়া লাগাতে কেবল 'সরি' নয়, মেনে চলুন চার ধাপ 77 ভিউ