​কুড়িগ্রামের ফুলবাড়ীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাত থেকে ফিরে… | আই নিউজ বিডি

​কুড়িগ্রামের ফুলবাড়ীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাত থেকে ফিরে এল শিশু জয়নব..

Md Rafiqul Islam avatar   
Md Rafiqul Islam
​কুড়িগ্রামের ফুলবাড়ীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাত থেকে ফিরে এল শিশু জয়নব..
​কুড়িগ্রামের ফুলবাড়ীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাত থেকে ফিরে এল শিশু জয়নব..
ছবি: সংগৃহীত
​কুড়িগ্রামের ফুলবাড়ীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাত থেকে ফিরে এল শিশু জয়নব..

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ১৪ জুন ২০২৬

​কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক এক বাংলাদেশি শিশুকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। শনিবার রাত ১০টা ৪২ মিনিটে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে শিশু মোছাঃ জয়নব খাতুনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

​শিশু জয়নব খাতুন ফুলবাড়ী উপজেলার বাসিন্দা মোঃ জামাল উদ্দিন ও মোছাঃ নাজমা বেগমের কন্যা।

​সীমান্ত সূত্রে জানা যায়, আন্তর্জাতিক পিলার নং- ৯৪৩-এর ৩ নং সাব-পিলার সংলগ্ন ভারতের সুকারেরকুটি সীমান্ত এলাকায় পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। ১০ মিনিট স্থায়ী এই বৈঠকের মাধ্যমে শিশুটিকে তার বাবা-মায়ের কোলে তুলে দেওয়া হয়।

​উক্ত পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া শিশুটির পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মানিক সেখানে উপস্থিত ছিলেন।

​দীর্ঘ সময় পর শিশুটিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। সীমান্ত এলাকার বাসিন্দারা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

コメントがありません


News Card Generator