সন্দ্বীপে বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার | আই নিউজ বিডি

সন্দ্বীপে বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার

জেলার সন্দ্বীপে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলুসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অস্ত্র, ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।..
Eidok-এ শেয়ার
সন্দ্বীপে বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। তাঁর নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সন্দ্বীপ থানার একটি বিশেষ অভিযানে মিলাদ হোসেন বাবলু (৩৫), পিতা শফি মেম্বার এবং মোঃ জুয়েল রানা (৩৬), পিতা মৃত আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তাহের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি দেশীয় এলজি, ৪টি কার্তুজ, ১টি ছেনি, ১টি চাপাতি, ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১১,২২০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মিলাদ হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে, যার সংখ্যা প্রায় ২০টি।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ अन्य নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 67 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল अन्य সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় अन्य সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন अन्य শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন अन्य গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন अन्य ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন अन्य সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views