চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। তাঁর নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সন্দ্বীপ থানার একটি বিশেষ অভিযানে মিলাদ হোসেন বাবলু (৩৫), পিতা শফি মেম্বার এবং মোঃ জুয়েল রানা (৩৬), পিতা মৃত আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তাহের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি দেশীয় এলজি, ৪টি কার্তুজ, ১টি ছেনি, ১টি চাপাতি, ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১১,২২০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মিলাদ হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে, যার সংখ্যা প্রায় ২০টি।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0