দুর্গাপুরে  জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবি এলাকাবাসীর | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপুরে  জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবি এলাকাবাসীর

Rajesh Gour avatar   
Rajesh Gour
দুর্গাপুরে  জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবি এলাকাবাসীর
দুর্গাপুরে  জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবি এলাকাবাসীর
ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুর  ইউনিয়নের  দীর্ঘদিন ধরে চলা চরম জলাবদ্ধতা নিরসনে স্থানীয় একটি  খাল খননের দাবি জানিয়েছেন এলাকাবাসী।..
 
 
 শনিবার শ্যামনগর, নন্দনগর, ভাটিপাড়া গ্রামের জনগণরা একত্রিত হয়ে মানববন্ধন করে এ দাবি জানান।
 
মানববন্ধনে বক্তারা নানাহ দুর্ভোগের চিত্র তুলে ধরে বলেন,শ্যামনগর গ্রামের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী খালটি দীর্ঘদিন ধরে পলিমাটি ও আবর্জনা জমে ভরাট হয়ে গেছে। এলাকার হাজার হাজার কৃষকের সেচকাজ নির্বিঘ্ন করতে ও পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে খাল খনন অত্যন্ত জরুরি। এ জায়গায় সামান্য বৃষ্টিতেই গ্রামের ফসলি জমি, রাস্তাঘাট ও  তলিয়ে যায়।খালটি খনন করা হলে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে। এতে জলাবদ্ধতা কমবে এবং আমন ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ বৃদ্ধি পাবে। একই সঙ্গে শুষ্ক মৌসুমে খালের পানি কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হবে। বক্তারা খালটি খননের জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য  ব্যারিস্টার কায়সার  কামাল এর দৃষ্টি আকর্ষন করছি। 
 
لم يتم العثور على تعليقات


News Card Generator