বগুড়ার শেরপুরে শান্তি সংঘ ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপন… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ার শেরপুরে শান্তি সংঘ ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

****
Eidok-এ শেয়ার
বগুড়ার শেরপুরে শান্তি সংঘ ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

বাদশা আলম, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে সামাজিক সংগঠন ‘শান্তি সংঘ ফাউন্ডেশন’-এর উদ্যোগে দুই দিনব্যাপী বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার কেল্লাপোষী মেলা বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ৬০০টিরও বেশি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, কর্মসূচির আওতায় জাম, কাঁঠাল, জলপাই ও পেয়ারাসহ বিভিন্ন ফলজ গাছের চারা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি শুক্রবার বিকেলে স্থানীয় ঈদগাহ মাঠে মেহগনি, রেইন্টি কড়ই ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন বনজ গাছের চারা রোপণ করা হয়।
শান্তি সংঘ ফাউন্ডেশনের সভাপতি মো. তৌহিদুল ইসলাম (তৌহিদ) বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোও আমাদের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, গত বছরও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়েছিল। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
শান্তি সংঘ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা বলেন, দেশকে সবুজ-শ্যামল করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। অতীতের ধারাবাহিকতায় এবারও বৃক্ষ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পরিবেশ ও আগামী প্রজন্মের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু חדשות המחוז চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 21 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা חדשות המחוז চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 25 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ חדשות המחוז চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 48 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views