বগুড়ার শেরপুরে শান্তি সংঘ ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপন… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ার শেরপুরে শান্তি সংঘ ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

****
Eidok-এ শেয়ার
বগুড়ার শেরপুরে শান্তি সংঘ ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

বাদশা আলম, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে সামাজিক সংগঠন ‘শান্তি সংঘ ফাউন্ডেশন’-এর উদ্যোগে দুই দিনব্যাপী বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার কেল্লাপোষী মেলা বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ৬০০টিরও বেশি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, কর্মসূচির আওতায় জাম, কাঁঠাল, জলপাই ও পেয়ারাসহ বিভিন্ন ফলজ গাছের চারা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি শুক্রবার বিকেলে স্থানীয় ঈদগাহ মাঠে মেহগনি, রেইন্টি কড়ই ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন বনজ গাছের চারা রোপণ করা হয়।
শান্তি সংঘ ফাউন্ডেশনের সভাপতি মো. তৌহিদুল ইসলাম (তৌহিদ) বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোও আমাদের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, গত বছরও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়েছিল। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
শান্তি সংঘ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা বলেন, দেশকে সবুজ-শ্যামল করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। অতীতের ধারাবাহিকতায় এবারও বৃক্ষ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পরিবেশ ও আগামী প্রজন্মের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 38 ভিউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু জেলার খবর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 44 ভিউ মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় জেলার খবর মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 ভিউ রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জেলার খবর রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 38 ভিউ খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 ভিউ সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী জেলার খবর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 ভিউ