মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিকদের বিরোধ নিষ্পত্তি | আই নিউজ বিডি

মৌলভীবাজার

মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিকদের বিরোধ নিষ্পত্তি

সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাত্রীসেবা ও শান্তিপূর্ণ পরিবহন ব্যবস্থা নিশ্চিত..
Eidok-এ শেয়ার
মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিকদের বিরোধ নিষ্পত্তি
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অচলাবস্থা ও বিরোধ নিরসনে মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উভয় পক্ষের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. নাসের রহমান,ডা. সাখাওয়াত হাসান জীবন,এমরান আহমেদ চৌধুরী এবং আব্দুল মালিক।

এছাড়া সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ূম চৌধুরী,সিলেট রেঞ্জের ডিআইজি,সিলেট,মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারবৃন্দ এবং সংশ্লিষ্ট বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি. কে. গউছ এমপি বলেন,পরিবহন খাতের স্থিতিশীলতা ও জনস্বার্থ রক্ষায় সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান এবং যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংসদ সদস্য এম. নাসের রহমান এমপি বলেন,আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে পরিবহন ব্যবস্থার স্বাভাবিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন পরিবহন সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

দীর্ঘ আলোচনা শেষে মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির মধ্যকার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক সহযোগিতা,সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে শান্তিপূর্ণ এবং নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের পরিবহন খাতে স্থিতিশীলতা ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার בלעדי এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 106 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার בלעדי এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 63 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ בלעדי সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 84 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন בלעדי অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 63 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন בלעדי ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 79 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু בלעדי ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 104 Views ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী בלעדי ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 111 Views