ঢাকা

ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কাভার্ডভ্যান-মিনিবাস সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ১০

ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কাভার্ডভ্যান-মিনিবাস সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ১০..
Condividi su Eidok
ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কাভার্ডভ্যান-মিনিবাস সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ১০
Foto: archivio

রিপোর্ট মেহেদী হাসান: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইভা আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় মিনিবাসের চালকসহ আরও অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।  

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে নরসিংদীর মাধবদী উপজেলার রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ইভা আক্তার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দেয়াবৈ গ্রামের বাসিন্দা কাজল মিয়ার মেয়ে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরিন্দা থেকে নরসিংদীগামী একটি মিনিবাস রাইনাদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নারায়ণগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় যানবাহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় এবং মিনিবাসের চালকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন।  

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহত শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”  

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয়দের অভিযোগ, দ্রুতগতির যানবাহন ও বেপরোয়া চালনার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটে।  

ইভা আক্তারের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Altro তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি 42 Views নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা Altro নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা 81 Views বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন Altro বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন 100 Views ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা Altro ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা 82 Views পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা Altro পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 119 Views দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ Altro দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 65 Views গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক Altro গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক 147 Views