আক্কেলপুর "উন্নত জাতের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত: ভালো জাতে ভবিষ্যৎ গড়ার প্রত্যয়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আক্কেলপুর "উন্নত জাতের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত: ভালো জাতে ভবিষ্যৎ গড়ার প্রত্যয়..

Jafar Iqbal avatar   
Jafar Iqbal
আক্কেলপুর "উন্নত জাতের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত: ভালো জাতে ভবিষ্যৎ গড়ার প্রত্যয়..
আক্কেলপুর "উন্নত জাতের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত: ভালো জাতে ভবিষ্যৎ গড়ার প্রত্যয়..
ছবি: সংগৃহীত
অদ্য ১১/০৬/২৬ ইং তারিখ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ-এর উদ্যোগে আয়োজিত হলো দিনব্যাপী 'উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী' অনুষ্ঠান।..

গ্রামীণ অর্থনীতিতে গবাদিপশুর গুরুত্ব এবং উন্নত জাতের পশু পালনে খামারিদের উৎসাহিত করতে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ-এর উদ্যোগে আয়োজিত হলো দিনব্যাপী 'উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী' অনুষ্ঠান। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অন্তর্গত গোপিনাথপুর ইউনিয়নে  দুপুর দুইটা থেকে দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল উন্নত জাতের বাছুরের প্রদর্শনী, যেখানে এলাকার খামারি তাদের সেরা বাছুরগুলো নিয়ে অংশগ্রহণ করেন। 'ভালো জাতেই ভবিষ্যৎ গড়ে'–এই মূলমন্ত্রকে সামনে রেখে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ খামারিদের মধ্যে আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রজনন পদ্ধতির সুফল তুলে ধরে।

​প্রদর্শনীতে হলস্টেইন ফ্রিজিয়ান, শাহীওয়ালসহ বিভিন্ন উন্নত জাতের বাছুর স্থান পায়। বাছুরের স্বাস্থ্য, গঠন এবং বংশগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বিচারকমণ্ডলী সেরা বাছুরগুলো নির্বাচন করেন। পুরস্কার বিতরণ: প্রতিযোগিতা শেষে বিজয়ী ২০ জন খামারিদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাকিম,উপ-পরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, জয়পুরহাট ও ডাঃ এস এম খুরসিদ আলম, জেলা ট্রেনিং অফিসার, জয়পুরহাট এবং ডাঃ মোঃ শাকিব আহমেদ, ভি এস, আক্কেলপুর। বক্তব্যে বলেন গতানুগতিক পশুপালনের চেয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গরু পালন অধিক লাভজনক। এতে করে যেমন দুধের উৎপাদন বৃদ্ধি পায়, তেমনি মাংসের চাহিদাও পূরণ করা সম্ভব হয়। ব্র্যাকের এই উদ্যোগ প্রান্তিক কৃষকদের আধুনিক খামার গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে। পুরস্কারপ্রাপ্ত একজন খামারি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "আগে জানতাম না সঠিক জাতে বাছুর লালন-পালন করলে এতো দ্রুত লাভবান হওয়া যায়। ব্র্যাকের সহায়তায় এখন আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু পালন শিখছি, যা আমাদের জীবনমান বদলে দিচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কয়েকশ উৎসুক জনতা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই প্রদর্শনী খামারিদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator