পল্লবীতে লুটপাট-দখল ও চাঁদাবাজির অভিযোগে ৪০ পরিবারের মানববন্ধন

রাজধানীর পল্লবীতে লুটপাট, দখল, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ৪০টি ভুক্তভোগী পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ ..
Del på Eidok
পল্লবীতে লুটপাট-দখল ও চাঁদাবাজির অভিযোগে ৪০ পরিবারের মানববন্ধন
Foto: arkiv

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় লুটপাট, দখল, চাঁদাবাজি, অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ৪০টি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ইব্রাহীম খলিল, বহিষ্কৃত সদস্য সচিব মো. রিয়াজ এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. ফাইয়াজ মুন্নার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

 

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের বিরুদ্ধে বাড়িঘর দখল, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মূল্যবান মালামাল লুটপাট এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, বিভিন্ন মামলাকে কেন্দ্র করে বহু পরিবারকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এসব পরিবারের বাড়িঘর ভাঙচুর, মালামাল লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়।

 

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘হযরত শাহ আলী এন্টারপ্রাইজ’ থেকে নতুন মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মালামাল লুট করা হয়েছে।

এছাড়া ‘বেনারশী শাড়ি সিল্ক হাউজ’ থেকে শাড়ি, ওড়না, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও তোলা হয়।

একটি অটোরিকশা গ্যারেজ থেকে ছয়টি অটোরিকশা নিয়ে যাওয়া এবং একটি রানার মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও উল্লেখ করেন ভুক্তভোগীরা।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা দাবি করেন, তাদের মালিকানাধীন একটি দোকান থেকে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ভাড়া আদায় করা হলেও সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

একই সঙ্গে দখলকৃত বাড়িঘরে মাদক সেবন ও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগও তোলা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের হুমকি, ভয়ভীতি এবং প্রাণনাশের আশঙ্কার মুখে পড়তে হয়েছে। নারী, শিশু ও বৃদ্ধরাও এসব নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করা হয়।

 

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তারা বলেন, প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে।

 

এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গণমাধ্যমকর্মীদের প্রতি ঘটনাগুলোর সরেজমিন অনুসন্ধান করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য Forbrydelse নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য 5 Views লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ Forbrydelse লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 43 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ Forbrydelse যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 75 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার Forbrydelse আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 89 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক Forbrydelse ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 67 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা Forbrydelse মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 417 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক Forbrydelse নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 53 Views