বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউপির বনমরিচা এলাকায় পুকুর খননের কারণে ফসলি জমির ক্ষতি এবং জমিতে মাটি ফেলে দখলের চেষ্টার অভিযোগ এনে থানায় লিখিত আবেদন করেছেন এক কৃষক। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী মো. আব্দুস সাত্তার (৭৫) শেরপুর পৌরসভার হাজিপুর এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগে বলা হয়, পাশের জমির মালিক হাসেন হাজী তাঁর জমির পাশে পুকুর খনন করে পাড় নির্মাণ করেন। এতে আব্দুস সাত্তারের ফসলি জমির মাটি ভেঙে পুকুরে পড়ে ক্ষতি হচ্ছে। পাশাপাশি পুকুরের পাড় নির্মাণের কারণে জমিতে যাতায়াতেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত হাসেন হাজীর ছেলে আব্দুল করিম বলেন, কারও জমি দখল বা ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। পাশের জমিতে মাটি গিয়ে থাকলে তা আমরা অতি দ্রুত ঠিক করে দিব।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়ার শেরপুরে পুকুর খননের কারনে হুমকির মুখে ফসলি জমি! থানায় অভিযোগ। | আই নিউজ বিডি
বগুড়ার শেরপুরে পুকুর খননের কারনে হুমকির মুখে ফসলি জমি! থানায় অভিযোগ
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0