বগুড়ার শেরপুরে পুকুর খননের কারনে হুমকির মুখে ফসলি জমি! থানায় অভিযোগ। | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ার শেরপুরে পুকুর খননের কারনে হুমকির মুখে ফসলি জমি! থানায় অভিযোগ

****
Eidok-এ শেয়ার
বগুড়ার শেরপুরে পুকুর খননের কারনে হুমকির মুখে ফসলি জমি! থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউপির বনমরিচা এলাকায় পুকুর খননের কারণে ফসলি জমির ক্ষতি এবং জমিতে মাটি ফেলে দখলের চেষ্টার অভিযোগ এনে থানায় লিখিত আবেদন করেছেন এক কৃষক। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী মো. আব্দুস সাত্তার (৭৫) শেরপুর পৌরসভার হাজিপুর এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগে বলা হয়, পাশের জমির মালিক হাসেন হাজী তাঁর জমির পাশে পুকুর খনন করে পাড় নির্মাণ করেন। এতে আব্দুস সাত্তারের ফসলি জমির মাটি ভেঙে পুকুরে পড়ে ক্ষতি হচ্ছে। পাশাপাশি পুকুরের পাড় নির্মাণের কারণে জমিতে যাতায়াতেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত হাসেন হাজীর ছেলে আব্দুল করিম বলেন,  কারও জমি দখল বা ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। পাশের জমিতে মাটি গিয়ে থাকলে তা আমরা অতি দ্রুত ঠিক করে দিব।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Verbrechen মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Verbrechen কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Verbrechen আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Verbrechen সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Verbrechen থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Verbrechen সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Verbrechen কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 Views