কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু | আই নিউজ বিডি

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

কাশিয়ানী (গোপালগঞ্জ), ১০ জুন: গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।..
Eidok-এ শেয়ার
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ছবি: সংগৃহীত

কাশিয়ানী (গোপালগঞ্জ), ১০ জুন: গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

 

বুধবার (১০ জুন) সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে ঢাকা-বেনাপোল ও রাজশাহী-গোপালগঞ্জ রেলপথের কাশিয়ানী উপজেলার পিংগলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত কামনা বেগম কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী। তিনি পিংগলিয়া গ্রামে তার মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে স্বজনদের হেফাজতে রাখা হয়েছে।

 

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 ভিউ চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন জেলার খবর চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 ভিউ দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন জেলার খবর দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 ভিউ গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস জেলার খবর গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 ভিউ বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 ভিউ মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 79 ভিউ