ফেনীতে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুজনকেই কারাগারে পাঠানোর… | আই নিউজ বিডি

ফেনী

ফেনীতে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ

ফেনীতে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ..
Eidok-এ শেয়ার
ফেনীতে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

ফেনী প্রতিনিধি: ফেনীতে একে অপরের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রায় দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় স্বামীর বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে চলে যান। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলা দায়ের করেন।
অন্যদিকে, নাসিমা আক্তার তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে পৃথক একটি মামলা করেন।
পরবর্তীতে আদালতে দুই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে পারিবারিক বিরোধ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
এরপর আদালত পৃথক দুই মামলায় স্বামী ও স্ত্রী উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী মো. সুমনকে এবং স্বামীর পরিবারের পক্ষ থেকে দায়ের করা চুরির মামলায় স্ত্রী নাসিমা আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলা দুটির পরবর্তী কার্যক্রম আইনানুগভাবে চলমান রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ज़िला समाचार সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 10 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা ज़िला समाचार শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 35 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন ज़िला समाचार মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া ज़िला समाचार সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক ज़िला समाचार সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 310 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ ज़िला समाचार উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন ज़िला समाचार ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views