শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন

****
Eidok-এ শেয়ার
শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন
ছবি: সংগৃহীত

 

বাদশা আলম, বগুড়া:

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট এলাকায় দীর্ঘদিনের ব্যবহৃত একটি চলাচলের রাস্তা অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় (মঙ্গলবার ৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য।
আবেদনকারী মোছা. মুক্তি খাতুন উপজেলার সুঘাট গ্রামের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমানের মেয়ে। অভিযোগে তিনি উল্লেখ করেন, গ্রামের প্রায় ৪০ বছরের পুরোনো একটি জনসাধারণের চলাচলের রাস্তা স্থানীয় ব্যক্তি মো. রাসেল রানা বন্ধ করে দিয়েছেন। এতে গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
লিখিত আবেদনে আরও বলা হয়, রাস্তা বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাঁদের পারিবারিক পুকুর জোরপূর্বক দখল করে মাছ চাষ করা হচ্ছে। পুকুর ও জমিজমার অংশ বুঝে চাইলে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে রাসেল রানা বলেন, আমার নিজস্ব জায়গায় বাড়ি নির্মাণ করছি। বাড়ি নির্মাণের আগে তাঁদের রাস্তার বিষয়টি সমাধান করার জন্য বলেছিলাম। নতুন রাস্তা নির্মাণ করতে চাইলে আমরা পূর্ণ সহযোগিতা করব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগে উল্লিখিত বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crimine সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crimine মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 43 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crimine গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 90 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crimine নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crimine দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crimine দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crimine সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views