শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন

****
Eidok-এ শেয়ার
শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন
ছবি: সংগৃহীত

 

বাদশা আলম, বগুড়া:

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট এলাকায় দীর্ঘদিনের ব্যবহৃত একটি চলাচলের রাস্তা অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় (মঙ্গলবার ৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য।
আবেদনকারী মোছা. মুক্তি খাতুন উপজেলার সুঘাট গ্রামের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমানের মেয়ে। অভিযোগে তিনি উল্লেখ করেন, গ্রামের প্রায় ৪০ বছরের পুরোনো একটি জনসাধারণের চলাচলের রাস্তা স্থানীয় ব্যক্তি মো. রাসেল রানা বন্ধ করে দিয়েছেন। এতে গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
লিখিত আবেদনে আরও বলা হয়, রাস্তা বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাঁদের পারিবারিক পুকুর জোরপূর্বক দখল করে মাছ চাষ করা হচ্ছে। পুকুর ও জমিজমার অংশ বুঝে চাইলে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে রাসেল রানা বলেন, আমার নিজস্ব জায়গায় বাড়ি নির্মাণ করছি। বাড়ি নির্মাণের আগে তাঁদের রাস্তার বিষয়টি সমাধান করার জন্য বলেছিলাম। নতুন রাস্তা নির্মাণ করতে চাইলে আমরা পূর্ণ সহযোগিতা করব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগে উল্লিখিত বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 69 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 58 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 96 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 71 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 39 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 Views