৫ নং বিরল ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবিতে ক্ষোভ… | আই নিউজ বিডি

৫ নং বিরল ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবিতে ক্ষোভ, সেবাপ্রত্যাশীদের দুর্ভোগের অভিযোগ..

Abu Rayhan avatar   
Abu Rayhan
৫ নং বিরল ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবিতে ক্ষোভ, সেবাপ্রত্যাশীদের দুর্ভোগের অভিযোগ..
৫ নং বিরল ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবিতে ক্ষোভ, সেবাপ্রত্যাশীদের দুর্ভোগের অভিযোগ..
ছবি: সংগৃহীত
৫ নং বিরল ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবিতে ক্ষোভ, সেবাপ্রত্যাশীদের দুর্ভোগের অভিযোগ..

৫ নং বিরল ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবিতে ক্ষোভ, সেবাপ্রত্যাশীদের দুর্ভোগের অভিযোগ

 

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ৫ নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মারুফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগ তুলে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন সপ্তাহ ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ রয়েছে। ফলে জন্মনিবন্ধন, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা নিতে এসে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করা হয়।

 

এদিকে, চেয়ারম্যানের অনুপস্থিতিকালে দায়িত্ব পালনকারী প্যানেল চেয়ারম্যান-১ কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে চেয়ারম্যান মো. মারুফ হোসেনকে পুনরায় দায়িত্ব পালনের অনুমতি প্রদানের একটি প্রশাসনিক পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়রা দাবি করেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অতীতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া একাধিক ফৌজদারি মামলায় তিনি আসামি বলেও অভিযোগ করেন তারা। এ অবস্থায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

 

জানা গেছে, গত ১ জুন সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে ইউনিয়ন পরিষদের সম্পদ ও বিভিন্ন খাতে অনিয়মের বিষয় উল্লেখ করে দ্রুত প্রশাসক নিয়োগের মাধ্যমে জনসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। অভিযোগের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানা যায়।

 

মঙ্গলবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান নিয়ে সাংবাদিকদের কাছে তাদের অভিযোগ তুলে ধরেন। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং জনসেবা স্বাভাবিক রাখতে প্রশাসক নিয়োগের দাবি জানান।

 

তবে এ বিষয়ে চেয়ারম্যান মো. মারুফ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তার মতামত জানার চেষ্টা করা হলেও প্রতিবেদনের সময় পর্যন্ত যোগাযোগ সম্ভব হয়নি।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

نظری یافت نشد


News Card Generator